টেকনোক্র্যাট মন্ত্রীদের অব্যাহতি দিয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৬ নভেম্বর মন্ত্রিসভা পুনর্গঠনের প্রক্রিয়ায় সরকারের টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারা হলেন, ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ঐদিন সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন চারমন্ত্রী।
বর্তমান মন্ত্রিসভায় এই চারজনই টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আছেন। অর্থাৎ তারা নির্বাচিত সংসদ সদস্য নন। বাংলাদেশের সংবিধান অনুসারে, মন্ত্রিসভার মোট সদস্যের এক-দশমাংশ অনির্বাচিত হতে পারেন।
বিবি/ ইএম

























