০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমা আতঙ্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমা হুমকির পর সেখানকার ভবন থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মেনলো পার্কে ফেসবুকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ বোমা হুমকির খবর ছড়িয়ে পড়ে।

ফেসবুকের একজন মুখপাত্র ই-মেইলে রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই মুখপাত্র বলেন, সব কর্মী নিরাপদে আছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফেসবুক।

মেনলো পার্ক পুলিশ বিভাগ জানিয়েছে, বোমা হুমকির পাওয়ার পর একটি ভবন থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফেসবুক ক্যাম্পাসের বিশাল বিশাল ভবনের মধ্যে কোন ভবনটি থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ বিভাগ।

বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সিলিকন ভ্যালির অপর কোম্পানি ইউটিউব কিছুদিন আগে নিরাপত্তা হুমকিতে পড়েছিল। গত মে মাসে সানফ্রান্সিসকোতে ইউটিউব সদর দফতরে এক নারী গুলি চালিয়ে নিজেকে হত্যা করেন। নিজেকে গুলি করে হত্যা করার আগে তিনজনকে আহত করেছিলেন তিনি।

বিবি/জেজে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমা আতঙ্ক

প্রকাশিত : ১১:২৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮