০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কানাডার সাবেক কূটনীতিক চীনে গ্রেফতার

কানাডার একজন সাবেক কূটনীতিককে চীনে আটক করা হয়েছে। চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে কানাডার পুলিশ আটক করার পর বেইজিং এই পদক্ষেপ নিল।

চীনে আটক কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিংয়ের নিয়োগদাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, তারা কভরিংয়ের আটকের খবর পেয়েছেন এবং তাকে মুক্ত করার চেষ্টা করছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বিষয়টি নিয়ে তার সরকার চীনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগযোগ রক্ষা করছে। কভরিংকে আটকের বিষয়টিকে কানাডা ‘গুরুত্বের সঙ্গে’ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গত ১ ডিসেম্বর হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ও কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে আটক করে কানাডা। ওয়াংঝুর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটির সঙ্গে বাণিজ্য করেছেন।

চীন একাধিকবার তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য কানাডার প্রতি আহ্বান জানানো হয়েছে। চীনে আটক কানাডার সাবেক কূটনীতিক এর আগে বেইজিং, হংকং ও জাতিসংঘে কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন।

কানাডার একটি আদালত মেং ওয়াংঝুকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। তিনি এখনই কানাডা ত্যাগ করতে পারবেন না বরং ২৪ ঘণ্টা নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকবেন।

বিবি/জেজে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

কানাডার সাবেক কূটনীতিক চীনে গ্রেফতার

প্রকাশিত : ১১:৫৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮