১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আরব আমিরাতে অগ্নিকাণ্ডে ৭ বছরের শিশুর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সারজাহ শহরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটির বাবা আমিরাতের নাগরিক। তিনিও অগ্নিকাণ্ডে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়লে তিনি অসুস্থ হয়ে পড়েন।

অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার সকাল ১১টার দিকে সারজাহ বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সাহায্য চাওয়া হয়। কুলায়া এলাকার একটি আবাসিক ভবনের পাঁচতলায় আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের পরপরই সেখানে ছুটে যায় দমকল বাহিনী। আগুন আবাসিক এলাকার অন্যান্য ফ্ল্যাটেও ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা।

অগ্নিকাণ্ডে নিহত শিশুর মরদেহ এবং তার বাবা-মাকে কাছের একটি হাসপাতালে নেয়া হয়েছে। আগুনে তাদের বাড়ির সব আসবাবপত্র পুড়ে গেছে তবে পরিবারের আর কোন সদস্য হতাহত হয়নি।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

আরব আমিরাতে অগ্নিকাণ্ডে ৭ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত : ০১:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮