০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আবার ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর বিভাগ করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আমরা আবার ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ করা হবে।

আজ বৃহস্পতিবার ফরিদপুরের কোমরপুরে আবদুল আজীজ ইনস্টিটিউশন মাঠে এ নির্বাচনী জনসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি দেশকে দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদের দেশে পরিণত করেছিল। এখন দুর্নীতি অনেক কমে গেছে। বিশ্বের কাছে আমরা সেই স্বীকৃতি পেয়েছি। আগামীতে ক্ষমতায় এলে দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত দেশ গড়বো।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি পরপর পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশকে। তাদের নীতিই ছিল দুর্নীতি। এতিমের সম্পদ পর্যন্ত মেরে খেয়েছে। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। একজন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে এটা ভাবাই যায়না। যে উন্নয়ন আমরা করেছি এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এজন্য নৌকায় সবাইকে ভোট দিতে হবে।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

আবার ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮