০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

নেপালে ট্রাক দুর্ঘটনায় নিহত ২০

নেপালের মধ্যাঞ্চলে মিনি-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৪০০ মিটার নিচে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হন ১৫ জন।

শনিবার দেশটির পুলিশ জানায়, শুক্রবার মৃত এক ব্যক্তির শেষকৃত্য শেষে ট্রাকে করে ৪০ জন ফিরছেলেন। পথে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে পার্বত্য সরু রাস্তা দিয়ে চলার সময় ট্রাকটি নিচে পড়ে যায়।

পুলিশ কর্মকর্তা ভিমলাল ভাট্টারিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১৮টি লাশ উদ্ধার করেছে। হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।

কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি। তবে পুলিশ ধারণা করছে সরু রাস্তা দিয়ে অতিরিক্ত দ্রুত গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সূত্র: দি হিমালয়ান টাইমস

বিবি/জেজে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

নেপালে ট্রাক দুর্ঘটনায় নিহত ২০

প্রকাশিত : ১১:২২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮