০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

৩০ ডিসেম্বর সাধারণ ছুটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে ওই দিন দেশের সব অফিস-আদালত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর রোববার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

৩০ ডিসেম্বর সাধারণ ছুটি

প্রকাশিত : ০৩:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮