যারা মানুষ পুড়িয়ে মারে তারা দানব। তাই তাদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত সবসময় ষড়যন্ত্র করেছে। ২০১৪ সালের নির্বাচন বানচাল করার জন্য তারা মানুষ পুড়িয়ে মেরেছে। আপনারা ওই দানবদের ভোট দিবেন না।’
রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় রোববার (২৩ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘তারা ক্ষমতায় আসা মানে গুম-খুনের রাজনীতি বেড়ে যাওয়া। তারা মানুষের ভাগ্য উন্নয়ন নয় মানুষের জীবন নিতে পারে। আর অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।’
বিবি/ ইএম


























