০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

আব্বাসের পক্ষে টাকা বিলির সময় আটক ২

রাজধানীর শাহজাহানপুরে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে টাকা বিলির সময় দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বেলা সোয়া ২টার দিকে শাহজাহানপুর আল বারাকা হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

যাদের আটক করা হয়েছে তারা হলেন- মহিত ও শহীদ। তাদের কাছে থেকে চার লাখ টাকাও জব্দ করেছে পুলিশ।ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিবির মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার আতিক বলেন, আমাদের কাছে বিদেশি টাকায় ভোট কেনা-বেচার তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদ পুলিশকে জানিয়েছে, মির্জা আব্বাসের বড় ভাই মির্জা খোকন তার বন্ধু। খোকন মালয়েশিয়া থেকে টাকা পাঠিয়েছেন ভোট কেনার জন্য।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

আব্বাসের পক্ষে টাকা বিলির সময় আটক ২

প্রকাশিত : ০৫:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮