১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ইসরাইলের খেলোয়াড়দের ভিসা দেবে না মালয়েশিয়া

আগামী গ্রীষ্মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়ানশিপ খেলায় কোনো ইসরায়েলি ক্রীড়াবিদকে ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। শুক্রবার কুয়ালালামপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মাহাথির বলেন, ইসরাইলের দমনপীড়নের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এই নীতির আলোকে চলতি বছর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি সাতারুদের ভিসা দেওয়া হবে না।

মালয়েশিয়ার কুচিং শহরে আগামী ২৫ জুলাই বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং তা চলবে ৪ আগস্ট পর্যন্ত।

গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়েছে যে, প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে যাতে ইসরায়েলি ক্রীড়াবিদরা অংশ নিতে পারে সেজন্য তাদেরকে ভিসা দিতে মালয়েশিয়া সরকারকে রাজি করানোর চেষ্টা করছে তেল আবিব।

এই খবর প্রচারিত হওয়ার পর মাহাথির মোহাম্মাদ তার দেশের দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করলেন।
ইসরাইলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটির জনগণ ও সরকার সব সময় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানিয়ে এসেছে।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

ইসরাইলের খেলোয়াড়দের ভিসা দেবে না মালয়েশিয়া

প্রকাশিত : ০৯:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯