১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

গুরুতর অসুস্থ নওয়াজ শরিফ, চিকিৎসায় বাধা

শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। তা সত্বেও নওয়াজের চিকিৎসকদের জেলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এমনটাই অভিযোগ করেছেন তাঁর মেয়ে মরিয়ম। নওয়াজের হৃদরোগ বিশেষজ্ঞকে জেলে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

সাত বছরের কারাদণ্ডে লাহোরের কোট লোকপাট জেলে রয়েছেন নওয়াজ শরিফ। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে তাঁর হাতে একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। এই ব্যাথা হার্টের সমস্যা তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

যদিও জেল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে যে, চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ করেছেন এবং তিনি সুস্থই আছেন। কিন্তু ট্যুইটারে মরিয়ম নওয়াজ শরিফ অভিযোগ করেন, শরিফের হৃদরোগ বিশেষজ্ঞরা জেলে যাওয়ার অনুমতি চেয়েছিলেন কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। নওয়াজ শরিফের সঠিক চিকিৎসা করা দরকার বলে দাবি করেছেন মেয়ে।

বছর তিনেক আগে লন্ডনে শরিফের ওপেন হার্ট সার্জারি হয়েছিল।

পাঞ্জাবের কারা মহাপরিদর্শক মির্জা শহিদ সালিম বেগ বলেন, নওয়াজ হচ্ছেন একজন উচ্চমর্যাদাসম্পন্ন কারাবন্দি। আমরা তার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে পারি না।

এর আগেও একবার গুরুতর অসুস্থ হন প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী। জেল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন নওয়াজ শরিফ।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

গুরুতর অসুস্থ নওয়াজ শরিফ, চিকিৎসায় বাধা

প্রকাশিত : ১০:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯