১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সুদানে সরকার বিরোধী বিক্ষোভে ২৪ জনের প্রাণহানি

আফ্রিকার সুদানে সৃষ্ট সরকার বিরোধী বিক্ষোভে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ বিক্ষোভকারী।

শনিবার (১২ জানুয়ারি) বিক্ষোভের কারণ অনুসন্ধানে সুদান সরকারের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দেওয়া তথ্যের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি।

গত বছরের ১৯ ডিসেম্বরে সুদানের সরকার দেশটিতে রুটির দাম ২ সেন্ট থেকে বৃদ্ধি করে ৬ সেন্ট করে।

মূলত এর পর থেকেই দেশটিতে রুটির দাম কমানোর জন্য রাজধানী খার্তুমসহ সারা দেশের হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে আসে।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান আমের ইব্রাহিম বলছেন, ‘ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া এ আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে।’
অপরদিকে সরকারের পক্ষ থেকে এ সংখ্যা ২২ জন বলা হয়েছে।

তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ জনের বেশি লোক নিহত হয়েছেন।

এছাড়াও গত ১৯ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত এক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করছে সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ, খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি ও নগদ অর্থের সংকটের কারণে গত ডিসেম্বরে এই আন্দোলনের সূত্রপাত।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

সুদানে সরকার বিরোধী বিক্ষোভে ২৪ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১:৪৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯