ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাক্ষাৎ আয়োজনের লক্ষ্যে ব্যাপকভাবে তোড়জোড় চলছে বলে খবর দিয়েছে মিশরের একাধিক কূটনৈতিক সূত্র।
সূত্রগুলো জানায়, কয়েকটি আরব দেশ, আমেরিকা ও ইসরাইলের প্রতিনিধিরা এই বৈঠকের আয়োজনে কায়রোয় ব্যাপকভিত্তিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সূত্রগুলো সংবাদমাধ্যম ‘খালিজ অনলাইন’কে জানায়, মিশর, সৌদি আরব, আমেরিকা ও ইসরাইলি কর্মকর্তারা গত ২৫ দিনে কায়রোতে অন্তত তিনটি বৈঠক করেছেন। বৈঠকে নেতানিয়াহু ও সালমানের মধ্যে সম্ভাব্য সাক্ষাতের খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
একাধিক সূত্র জানায়, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক আয়োজনে প্রবল আগ্রহ প্রকাশ করে সৌদি আরব।
‘খালিজ অনলাইন’কে দেওয়া এক বিবৃতিতে সূত্রগুলো বলেছে, ইসরাইলের জন্য সৌদি আরবের দরজা উন্মুক্ত করে দেয়ার জন্য রিয়াদের পক্ষ থেকে রাষ্ট্রীয় অনুরাগ প্রদর্শন করা হচ্ছে। ইসরাইলের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক স্থাপন করতে চায় সৌদি আরব।
আরেক সূত্র জানায়, ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় সৌদি আরব। যাতে অন্যান্য আরব দেশগুলো সহজেই রিয়াদকে অনুসরণ করে এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।
বিবি/রেআ





















