এবারই প্রথম এক সঙ্গে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন বন্যা মির্জা ও ফারজানা চুমকী। আইএফআইসি ব্যাংকের নতুন সেবা ‘আমার অ্যাকাউন্ট’র প্রচারণার জন্য তারা দুজন আপন আহসানের নির্দেশনায় মডেল হয়েছেন। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে দুটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
আপন আহসান বলেন, বিজ্ঞাপন দুটিই অভিনয়নির্ভর এবং সংলাপনির্ভর, তাই যারা মঞ্চে এবং টিভিতে অভিনয় করে অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন আমি তাদের নিয়েই কাজ করতে চেয়েছি। জানুয়ারি মাসের শেষ প্রান্তে বিজ্ঞাপন দুটি প্রচারে আসবে।
বিবি/রেআ

























