০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আস্থা ভোটে টিকে গেলেন থেরেসা মে

আস্থা ভোটে টিকে গেছে যুক্তরাজ্যের সরকার। আস্থা ভোটে টিকে যাওয়ায় সরকারে বহাল থাকছেন থেরেসা মে। থেরেসা মে’র সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ৩২৫ জন আইনপ্রণেতা থেরেসা মে’র সরকারের পক্ষে ভোট দেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৩০৬ জন।

বুধবার দেখা যায়, থেরেসা মের সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন ৩২৫ জন পার্লামেন্ট সদস্য আর সরকারের প্রতি অনাস্থা জানিয়েছেন ৩০৬ জন। ১৯ ভোটে জয় নিয়ে টিকে থাকলেন থেরেসা মে।

এর আগে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি দেশটির পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে চুক্তির পক্ষে ভোট পড়ে ২০২টি এবং চুক্তির বিপেক্ষ ভোট পড়ে ৪৩২টি।

টেরেসার রক্ষণশীল দলের অনেক এমপি, লেবার পার্টি, ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টিসহ অন্যান্য বিরোধী দলের অনেক এমপি চুক্তির বিপক্ষে ভোট দেন।

ব্রেক্সিটের সময় ঘনিয়ে আসছে। আগামী ২৯ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কথা। অর্থাৎ ব্রিটেনের হাতে আছে আর মাত্র ৭৩ দিন।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট নামে পরিচিত। ব্রিটেন ১৯৭৩ সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির সঙ্গে সংযুক্ত হয়। এর লক্ষ্য ছিল সুলভমূল্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য ও অভিন্ন বাজারসুবিধা।

১৯৯৩ সালে ইইউ নিজস্ব মুদ্রা, নীতিমালা, নাগরিকদের জন্য সীমানামুক্ত বিচরণসহ যুক্ত করাসহ অনেকগুলো পরিবর্তন আনে। কিন্তু অনেক ব্রিটিশ নাগরিক ব্রিটেনের ইইউর বিধি-নিষেধ মেনে চলা নিয়ে বেশ নাখোশ।

তাই ইইউ থেকে ব্রিটিশ জনগণের থেকে বেরিয়ে যাওয়ার বা ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন এক গণভোট অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আস্থা ভোটে টিকে গেলেন থেরেসা মে

প্রকাশিত : ১০:৫২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯