০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কলকাতার গড়িয়াহাট মার্কেটে আগুন

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মার্কেটে শনিবার দিনগত মধ্যরাতে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। তারা ৮ ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। খবর আনন্দবাজার।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্র্যান্ডেড কাপড়ের দোকানে প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অন্য দোকানগুলোতে। মোট কতগুলো দোকানে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ল্যাডারের সাহায্যে গ্রিল কেটে আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

জানা গেছে, যে দোকানে আগুন লেগেছে, তার আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার খবরে আতঙ্ক সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়।

পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু গণমাধ্যমকে জানান, ‘আগুনের কারণ স্পষ্ট নয়। দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়, তবে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।’

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কলকাতার গড়িয়াহাট মার্কেটে আগুন

প্রকাশিত : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯