০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প, ২ জনের মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩২ মিনিটে (বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টা ৩২ মিনিটে) দেশটির মধ্যাঞ্চলের শহর ককুইম্বোর অদূরে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রা এ ভূমিকম্পে হার্ট অ্যাটাকে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘর-বাড়িসহ স্থাপনা।

এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পের সময় চারদিকে আতঙ্ক দেখা যায়। রাস্তায় অবস্থান নেন লোকজন। দু’জন হার্ট অ্যাটাকে মারা যান। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ি-ঘরসহ স্থাপনা। অনেক এলাকায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি রাস্তায় উপড়ে পড়ে থাকতে দেখা গেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগর উপকূলের কাছে ভূ-পৃষ্ঠের ৩৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে বলে জানা গেছে।
প্রসঙ্গত, চিলির অবস্থান ভূমিকম্প প্রবণ ‘রিং অব ফায়ারে’। দেশটিতে প্রায়ই ভূমিকম্পের তাণ্ডব দেখা যায়।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প, ২ জনের মৃত্যু

প্রকাশিত : ১১:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯