০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

কী থাকছে তৌকীরের ফাগুন হাওয়ায়, ট্রেলারেই চমক

তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ ফেব্রুয়ারি। গতকাল রোববার মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির ট্রেলার। ২ মিনিট ৯ সেকেন্ডের ট্রেলারেই চমক দেখিয়েছেন তৌকীর।

ভাষা আন্দোলনের সময়চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ট্রেলারেই। ১৯৫২ সালে ফিরে যাওয়া সিয়াম তিশার-রসায়নও দেখা যাচ্ছে এখানে।

নির্মাতা তৌকীর আহমেদ জানান, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ওই সময় বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে। খুলনার পাইকগাছা ও এর আশেপাশের এলাকায় ও সেখানকার বিশাল খোলা প্রান্তরের জনপদেই ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার শুটিং হয়।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় ইম্প্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

এতে অভিনয় করেছেন তিশা, সিয়াম আহমেদ, বলিউড অভিনেতা যশপাল শর্মা, ফজলুর রহমান বাবু, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, রওনক হোসেন আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদ প্রমুখ।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

কী থাকছে তৌকীরের ফাগুন হাওয়ায়, ট্রেলারেই চমক

প্রকাশিত : ১২:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯