যুক্তরাষ্ট্রে চলমান ‘শাটডাউন’ বা ‘অচলাবস্থা’ নিরসনে সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিরোধী দল ডেমোক্র্যাটদের ওপর বেজায় চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সমঝোতার প্রস্তাব উত্থাপনের আগেই ডেমোক্র্যাটরা সেটি প্রত্যাখ্যান করেছেন বলেও অভিযোগ ট্রাম্পের।
পার্শ্ববর্তী দেশ মেক্সিকোর সীমান্তে অনেক দিন ধরেই নিরাপত্তা দেয়াল তৈরি করার চেষ্টা করছেন ট্রাম্প। আর তাতে খরচ হতে পারে ৫.৭ বিলিয়ন ডলার। কিন্তু এই তহবিল নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে বিরোধ শুরু হলে শেষ পর্যন্ত সেই বাজেট পাস হয়নি। এ কারণেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেখা দিয়েছে সবচেয়ে দীর্ঘতম অচলাবস্থা।
শনিবার বিষয়টি মীমাংসা করতে ডেমোক্র্যাটদের সমঝোতার প্রস্তাব দেন ট্রাম্প। কিন্তু এর পর ট্রাম্প নিজেই অভিযোগ করেন, তিনি প্রস্তাব দেয়ার আগেই ডেমোক্র্যাটরা তা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প স্থানীয় সময় রোববার এক টুইটবার্তায় বলেন, ‘সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি ও অন্য ডেমোক্র্যাটরা শনিবার আমার প্রস্তাব উত্থাপনের আগেই প্রত্যাখ্যান করেছেন।
বিবি/রেআ























