১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ইমতিয়াজ বুলবুলকে গার্ড অব অনার প্রদান

সঙ্গীতশিল্পী, সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে রা‌ষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হ‌য়ে‌ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার বেলা পৌনে ১১টায় তার মরদেহ নি‌য়ে আসা হয়। বুলবু‌লের প‌রিবারের চাওয়া অনুযা‌য়ী বাজা‌নো হয় আহ‌মেদ ই‌মতিয়াজ বুলবুলের ‘সবক’টা জানালা খু‌লে দাও না’ গান‌টি। এরপর তা‌কে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শহীদ মিনারের বেদিতে রাখা হয়। ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান সঙ্গীত, চলচ্চিত্র অঙ্গনের অনেকে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৩ বছর বয়সী আহমেদ ইমতিয়াজ বুলবুল।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বুলবুলের মরদেহ দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানেও জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ইমতিয়াজ বুলবুলকে গার্ড অব অনার প্রদান

প্রকাশিত : ১২:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯