০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সৌদি নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ

নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও সৌদি লেবানন সফর না করতে আদেশ দিয়েছে সৌদি সরকার। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ এক সংবাদ সূত্রে এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, লেবাননে চলা বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে নিজ দেশের নাগরিকদের নিরাপদে রাখতেই এই সতর্কতাটি জারি করা হয়েছে।

সম্প্রতি লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি’র আকস্মিক পদত্যাগের ফলে দেশটিতে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে। চলতি সপ্তাহেই সৌদি আরব সফরকালে শনিবার আকস্মিক ভাবে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সড়ে দাড়াঁনোর ঘোষণা দেন।

এর পর থেকে তার তিনি কোথায় অবস্থান করছেন সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে লেবানন প্রশাসন ধারণা করছে তাকে সৌদি আরবের রিয়াদে গৃহ বন্দী করে রাখা হয়ে থাকতে পারে।

তবে প্রধানমন্ত্রী আল-হারিরি’র দল লেবানন ফিউচার মুভমেন্ট পার্টি থেকে বলা হয়েছে খুব শীঘ্রই তিনি অনুপস্থিতি কাটিয়ে নিজ দেশে ফেরত আসবেন। আল-জাজিরা।

ট্যাগ :
জনপ্রিয়

সারাদেশে ব‍্যাপি চাঁদাবাজদের তালিকা করছে: র‍্যাব

সৌদি নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ

প্রকাশিত : ০৭:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭