০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

এক পার্টিতে সালমান-ঐশ্বরিয়া, অতঃপর…

সালমান খান এবং ঐশ্বরিয়া রাই-এই দুই তারকার ব্যক্তিগত রসায়ন নিয়ে এক সময় সরগরম ছিল বলিউড। তবে সে সম্পর্ক তিক্ত হয়েছে বহু বছর। সালমানের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগও করেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরার পর অনস্ক্রিনও দেখা যায়নি তাদের। ১৯৯৯-এ মুক্তিপ্রাপ্ত ‘হম দিল দে চুকে সনম’ তাদের জুটিতে শেষ ছবি। ২০০১-এ ব্রেকআপের পর অফস্ক্রিনেও একে অপরকে এড়িয়ে চলেন বলে খবর। এই পরিস্থিতিতে সদ্য মুম্বাইয়ের একটি পার্টিতে হাজির ছিলেন সালমান-ঐশ্বরিয়া।

ভারতীয় জনপ্রিয় দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ে নিজের জন্মদিন উপলক্ষে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন পরিচালক সুভাষ ঘাই। সেই পার্টিতে এসেছিলেন সালমান এবং ঐশ্বরিয়া।

তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, দু’জন আলাদা গেট দিয়ে ঢুকেছিলেন। সুভাষের সঙ্গে দেখা করার পর আবার আলাদা গেট দিয়ে বেরিয়েও যান তারা।

অর্থাৎ এক পার্টিতে হাজির হলেও দেখা হয়নি সাবেক এই জুটির। একে অপরকে প্রকাশ্যে এড়িয়ে চলার রেওয়াজ এখনও চলছে বলেই মনে করছেন সিনে মহলের একটা অংশ।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

এক পার্টিতে সালমান-ঐশ্বরিয়া, অতঃপর…

প্রকাশিত : ১০:৪০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯