০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর রমনা এলাকায় আসাদুর রহমান স্বপন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে পলিশ লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

নিহতের পরিবারে বরাত দিয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহাসীন আলী জানান, স্বপন তার মা হাজেরা বেগম ও ভাই বোনদের সাথে মগবাজার গ্রিনওয়ে ভবনের চতুর্থ তলায় থাকতেন। তার বাবা মৃত মল্লক চাঁদ। স্বপন মাদক আসক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকের কারণে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই।

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত : ১২:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭