বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের মধুর সম্পর্কের অবসান ঘটতে চলল। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, এ দুই তারকার সম্পর্কের সুতোটা নাকি অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। রণবীরের সঙ্গে আলিয়ার মনোমালিন্য এতটাই বেড়েছে যে, এখন আর বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। দীপিকা পাড়ূকোন, ক্যাটরিনা কাইফ হয়ে রণবীর সর্বশেষ মজেছিলেন ভাটকন্যা আলিয়ার প্রেমে। মাত্রই ক’দিন আগে খবর বেরিয়েছিল, আলিয়ার সঙ্গেই শেষমেশ গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন রণবীর কাপুর। রণবীরের অসুস্থ বাবা ঋষি কাপুর চিকিৎসা শেষে দেশে ফেরার পরই হওয়ার কথা ছিল সেই আনুষ্ঠানিকতা।
আলিয়া বাট ও রণবীর কাপুর
এখন শোনা যাচ্ছে ভিন্নকথা। আলিয়াতেও নাকি ঠিক মন টিকছে না রণবীরের। রণবীর-আলিয়া সম্পর্কেও নাকি শেষ সময় ঘনিয়ে এসেছে। রণবীরের ওই এক বদভ্যাস। তিনি নাকি আলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে খুব একটা ‘সিরিয়াস’ নন।
‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শেষ করে নিউইয়র্ক থেকে ফেরার পর থেকেই আলিয়াকে নাকি বেশি সময়ও দিচ্ছেন না ‘আর কে’। আর সেই বিষয়টি নিয়েই বেশ চটে রয়েছেন ‘গল্লি বয়’ অভিনেত্রী। তবে প্রেমিকাদের বেলায় বরাবরই রণবীর কাপুর বেশ উদাসীন। অন্যদিকে আলিয়াও চান সবটা প্রেমিকের সঙ্গে ভাগ করে নিতে। ঝামেলার সূত্রপাত এখান থেকেই। তাই রণবীর চাইছেন না সম্পর্কটা বাগদান পর্যন্ত যাক। সব মিলিয়ে আলিয়াও রণবীরের ওপর বেশ বিরক্ত।
তবে চূড়ান্ত কথা এখনই বলে দেওয়া যাচ্ছে না। কারণ দু’জনের কেউই এ ব্যাপারে সরাসরি মুখ খোলেননি। তবে রণবীরের যা স্বভাব, তাতে তার ওপর ভরসা করার লোক পাওয়া মুশকিলই বটে।
বিবি/রেআ

























