০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

জর্জ ফার্নান্ডেজ আর নেই

ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। জর্জ ফার্নান্ডেজের পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিবার জানিয়েছে, কয়েকদিন আগে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন ফার্নান্ডেজ। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ সকালে মারা যান তিনি।

ভারতে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকারের আমলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন জর্জ ফার্নান্ডেজ। সমতা দলের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ৯ বার লোকসভার সাংসদ নির্বাচিত হন ফার্নান্ডেজ।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জর্জ ফার্নান্ডেজ আর নেই

প্রকাশিত : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯