০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বাবুর কণ্ঠে নতুন গান

অভিনয়শিল্পীর পাশাপাশি সঙ্গীতশিল্পী হিসেবেও শ্রোতামহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন ফজলুর রহমান বাবু। অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন বাবু। সুযোগ পেলেই নতুন গানও গাইছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ‘খোঁপা করে চুল বেঁধো না’ শিরোনামের গান ভিডিও নিয়ে দর্শক-শ্রোতামহলে এলেন তিনি। প্লাবন কোরেশীর কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন এস কে সমীর। গানটি নিয়ে ফজলুর রহমান বাবু তার ভালোলাগা প্রকাশ করেছেন।

নাট্য পরিচালক মোহন আহমেদের পরিচালনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন সাগর আহমেদ ও নিশা চৌধুরী। নতুন কাজ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। অনেকেই ভালোবেসে গান করান। আমিও উপভোগ করি। এই গানটি অন্যরকম একটি গান হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকরা ভালো মতো গ্রহণ করবেন।’ এর আগেও বাবুর কণ্ঠে কয়েকটি অডিও-ভিডিও গান প্রকাশ পেয়েছে। গান করেছেন সিনেমাতেও।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

বাবুর কণ্ঠে নতুন গান

প্রকাশিত : ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯