০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ভোটের আগে মোদির জন্য চ্যালেঞ্জ ৩ নারী

ভারতে আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন তিন নারী। আগামী মে মাসের জাতীয় নির্বাচন দ্বিতীয় মেয়াদের জন্য ভোটের লড়াইয়ে নামবেন মোদি। ভোটারদের খুশি করতে শুক্রবার অন্তর্বর্তী নয় বরং পূর্ণ বাজেট পেশ করে চমক দেখিয়েছেন তিনি। বাজেটে প্রচুর সুযোগ-সুবিধা দিয়েছেন তিনি।

এদিকে মোদিকে ভোটের লড়াইয়ে পরাজিত করতে দেশটির বিরোধী দলগুলো আঁটঘাট বেঁধেই মাঠে নেমেছে। নিজেদের মধ্যে বিরোধ ভুলে একজোট হয়ে কাজ করছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ভোটের লড়াইয়ে চমক হিসেবে মাঠে নামিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর নেহরু-গান্ধী পরিবার বেশির ভাগ সময় ভারত শাসন করলেও এতদিন রাজনীতির বাইরেই ছিলেন ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে জানুয়ারিতে এক নির্বাচনী প্রচার সমাবেশে কংগ্রেসের হয়ে মঞ্চে উঠেন প্রিয়াঙ্কা। যিনি মোদির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবেন বলেই ধারণা রাজনীতি বিশ্লেষকদের।

বাকি দুই নারী হলেন অভিজ্ঞ রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়ান্সকে (এনডিএ) ক্ষমতা থেকে উৎখাত করতে ভিন্ন ভিন্ন দলের এই তিন নারী এক হয়েছেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

ভোটের আগে মোদির জন্য চ্যালেঞ্জ ৩ নারী

প্রকাশিত : ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯