০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ট্রাম্পের আইএস শতভাগ নির্মূলের ঘোষণা আসছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী সপ্তাহের যে কোনো সময় ঘোষণা দেব যে, আমরা ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর ১০০% দখল করে নিয়েছি।’

তিনি দাবি করেন, ‘ ইরাক ও সিরিয়ার ওই এলাকাগুলোর দখল থেকে আইএসকে ইতিমধ্যে নির্মুল করা হয়েছে। তাদের খিলাফত ধ্বংস করে দেওয়া হয়েছে।’

গতকাল (বুধবার) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএস নির্মূলে গঠিত বহুজাতিক জোটের শরিকদের এক সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।

ওই সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ‘ আইএস এক সময় আমাদের চেয়েও বেশি বুদ্ধিমত্তায় ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে সংগঠিত করেছে।’

তবে এখন আর তার সেটা করতে পারছে না বলে মন্তব্য করেন ট্রাম্প।

আইএসের মানচিত্র দিনদিন ছোট হয়ে আসছে জানিয়ে ট্রাম্প জানান, তাদের ক্ষুদ্র একটি অংশ এখনও টিকে আছে এবং যে কোনো সময় তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

এসময় আইএসবিরোধী বহুজাতিক জোটের শরিকদের ধন্যবাদ জানান ট্রাম্প।

উল্লেখ্য, এর আগেও আইএস ‘পরাজিত হয়েছে’ বলে ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

গেল বছরের ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন সেনাদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনার কথা বলেছিলেন ট্রাম্প।

তবে সে বার্তার পর নিজের দল এবং মিত্র দেশগুলোর সমালোচনার মুখে সেনা প্রত্যাহারের বিষয়টি বিলম্বিত করার সিদ্ধান্ত নেন ট্রাম্প।

প্রসঙ্গত, ২০১৩ সালের পর সিরিয়া ও ইরাকের বিরাট অংশ দখলে নিয়ে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস।

২০১৪ সালে এ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয় বহুজাতিক জোট।

বর্তমানে প্রায় ৮০টি দেশ এই জোটে যুক্ত হয়ে আইএস এর বিরুদ্ধে লড়ছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

ট্রাম্পের আইএস শতভাগ নির্মূলের ঘোষণা আসছে

প্রকাশিত : ০১:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯