১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

৪’শ মৃতদেহের সন্ধান

ইরাকের হাওইজা শহরের কাছে ৪০০ মৃতদেহের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত মাস পর্যন্ত এই ইরাকি শহরটি ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে ছিল। কিরকুকের গভর্নর রাকান সাইদ বলেন, শহরের বাইরে এক বিমানঘাঁটির পাশে এই গণকবর পাওয়া যায়। মৃতদেহগুলোর মধ্যে কারো কারো শরীরে বেসামরিক পোশাক ছিল, আর কারো দেহে ছিল আইএসের মৃত্যুদ-প্রাপ্ত আসামীদের জন্য নির্ধারিত পোশাক। সাইদ বলেন, বিমানঘাঁটিটি মৃত্যুদ- কার্যকর কেন্দ্রে পরিণত করেছিল আইএস। জেনারেল মোরতাদা আল লুওয়াইবি বলেন, স্থানীয় জনগণ এই বিষয় অবগত করার পরে ইরাকি সেনাবাহিনী এই গণকবর খুঁজে পেয়েছে। আইএস অধ্যুষিত এলাকাগুলো দখলমুক্ত হওয়ার পরেই গণকবর খুঁজে পেয়েছে ইরাকি সেনাবাহিনী। অ্যাসোসিয়েটেড প্রেস এক জরিপ শেষে ৭২টি গণকবরের কথা জানিয়েছে যেখানে ৫ হাজার ২শ থেকে ১৫ হাজার মৃতদেহ থাকতে পারে।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

৪’শ মৃতদেহের সন্ধান

প্রকাশিত : ০১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭