০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ক্ষেপণাস্ত্র কেনা থেকে পিছিয়ে আসার প্রশ্নই ওঠে না: এরদোগান

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে তার দেশ দৃঢ় অবস্থানে থাকবে। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেনার জন্য আমেরিকার পক্ষ থেকে বেধে দেয়া সময়সীমার মেয়াদ শেষ হওয়ার একদিন পর তিনি একথা বললেন।

এরদোগান বলেন, যতক্ষণ পর্যন্ত তুরস্কের স্বার্থ সংরক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত আঙ্কারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে প্রস্তুত রয়েছে।

তুরস্কের এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না; এ চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। একইসঙ্গে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে তুরস্ক মার্কিন ক্ষেপণাস্ত্র কিনতেও আগ্রহী। এস-৪০০ প্রসঙ্গে এরদোগান আরো বলেন, বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে এবং আগামী জুলাই মাস থেকে তা হস্তান্তর করা শুরু করবে মস্কো।

রাশিয়ার সোচি শহরে ত্রিপক্ষীয় সম্মেলন শেষে দেশে ফিরে এরদোগান রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কথা বললেন। সোচি শহরের বৈঠকে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট যোগ দেন। সেখানে সিরিয়া ইস্যুতে তিন নেতা আলোচনা করেন।

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ক্ষেপণাস্ত্র কেনা থেকে পিছিয়ে আসার প্রশ্নই ওঠে না: এরদোগান

প্রকাশিত : ০৯:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯