০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

যৌন নির্যাতনের দায়ে পদবি হারালেন প্রভাবশালী ধর্মযাজক

যৌন নির্যাতনের দায়ে এ পর্যন্ত সবচেয়ে উচ্চ পদবিধারী ও প্রভাবশালী ধর্মযাজক থিওডোর ম্যাককারিকের পদবি কেড়ে নেয়া হয়েছে।

খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এই বহিষ্কারের ব্যাপারে চূড়ান্ত রায় দিয়েছেন। পাশাপাশি থিওডোর ম্যাককারিক এ ব্যাপারে কোনো আপিলও করতে পারবেন না।

থিওডোর ম্যাককারিক রোমান ক্যাথলিক ঘরানার একজন সাবেক কার্ডিনাল।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাঁচ বছরের মতো আর্চবিশপের দায়িত্ব পালন করেছেন তিনি।

মার্কিন চার্চ কর্তৃপক্ষ জানায়, থিওডোরের বিরুদ্ধে পাঁচ দশক আগে এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগের বিশ্বাসযোগ্যতাও পাওয়া গেছে।

তার বিরুদ্ধে আরও বেশ কয়েকজন পুরুষ অভিযোগ করেছেন, ধর্মযাজক হওয়ার জন্য তারা যখন পড়াশোনা করছিলেন, তখন থিওডোর ম্যাককারিক তাদের যৌন সম্পর্ক করতে বাধ্য করেছেন।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশপদের সংঘ জানায়, কেউ-ই আইনের ঊর্ধ্বে নয়; আর থিওডোর যত নির্যাতন চালিয়েছেন সে ক্ষেত্রে তার জন্য এই শাস্তি একটি ছোট ধাপ মাত্র।

তবে ৮৮ বছর বয়সী থিওডোর এমন কিছু কখনও করেছেন কিনা তা মনে করতে পারছেন না বলে দাবি করেছেন।

জার্মানিতে ফাঁস হওয়া নথিপত্রে দেখা গেছে, ১৯৪৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাদ্রি ও ধর্মযাজকদের দ্বারা প্রায় সাড়ে তিন হাজারের বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

যৌন নির্যাতনের দায়ে পদবি হারালেন প্রভাবশালী ধর্মযাজক

প্রকাশিত : ১১:৪১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯