০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

হুথিদের হামলায় নিহত ৯ সৌদি সেনা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের গোলাবর্ষণে সৌদি আরবের কমপক্ষে ৯ জন সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এ হামলার ঘটনা ঘটেছে।

শনিবার এক বিবৃতিতে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হুথিদের সঙ্গে যুদ্ধে এসব সেনা নিহত হয়। এছাড়া সৌদি সামরিক বাহিনী, নিহত আল-আশা এলাকায় এক সেনার জানাযা ও দাফন অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে।

হুথি’র পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় সৌদি সেনাদের ভয়াবহ ক্ষতি হয়েছে। হুথি সমর্থিত সেনারা জাফান ও জিজান এলাকার কয়েকটি অঞ্চল তাদের দখলে নিয়েছে।

খবরে আরো বলা হয়েছে, শুক্রবার হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের আসির ও নাজরান প্রদেশে সৌদি সেনাদের অবস্থানেও হামলায় চালায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে যার মধ্যে কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

হুথিদের হামলায় নিহত ৯ সৌদি সেনা

প্রকাশিত : ১২:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯