০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মানুষের সমান বাঁধাকপি

দেখতে অনেকটা দৈত্যাকৃতির!এত বড় বাঁধাকপি এর আগে কোথাও উৎপাদিত হয়েছে কিনা সন্দেহ আছে।এটি একজন মানুষের সমান লম্বা, প্রায় ৫ ফুট। আর চওড়াও ঢের, দুই হাতে নাগাল পাওয়া যায় না। একটি বড় পরিবার টানা দুই সপ্তাহ খেয়েও কপিটি শেষ করতে পারবে না।

এমন একটি বাঁধাকপি ফলিয়ে আলোচনায় এসেছেন অষ্ট্রেলীয় দম্পতি।এই কপিটি ফেলাতে তাদের সময় লেগেছে ৯ মাস।

বাঁধাকপিটির চাষী রোজেমারি নরউড ও সিয়ান ক্যাডম্যান দম্পতি। তারা জ্যাকস মার্শের বাসিন্দা। তাঁদের ইকো-পর্যটন গেস্টহাউসেই বাঁধাকপিটি ফলানো শুরু।

বাঁধাকপিটির চাষ সম্পর্কে নরউড সিএনএনকে বলেন, ‘সব সময় এমন ফলনে সাফল্য আসে না। এই সাফল্যের অনেকখানি জুড়ে রয়েছে আর্দ্র বসন্তকাল, ভালো বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালের গোড়াতে গরম আবহাওয়া।’

নরউড জানান, এই বিশাল বাঁধাকপিটি ফলাতে জমির আশেপাশে অনেকখানি জায়গা ছেড়ে দিতে হয়েছিল তাদে। যাতে করে বড় জায়গাজুড়ে বাড়তে পারে শীতের এই সবজিটি।

আর কীটপ্রতঙ্গের আক্রমন থেকে বাঁচাতে তারের জালের বেড়া দিতে হয়েছিল। শেষমেশ এই বিশালাকার বাঁধাকপির ফলনে সফল হন তাঁরা। এতে খুশি নরউড দম্পতি।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মানুষের সমান বাঁধাকপি

প্রকাশিত : ০২:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯