০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

জুড়ীতে মুক্তিযোদ্ধা মোঈদের উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা

জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন হল্যান্ড আ’লীগের সভাপতি ও জুড়ী উপজেলার বিশিষ্ট আ’লীগ নেতা গেরিলা মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে শুক্রবার সন্ধায় নিজ বাসভবনে উপজেলার বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি মতবিনিময় সভা করেন।

সভাটি একপর্যায়ে জন সমুদ্রে পরিণত হয়। মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক জুড়ী উপজেলার প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান মরহুম মুক্তিযোদ্ধা এমএ মোমিত আশুকের ছোটভাই।

কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক বলেন, স্বাধীনতা সংগ্রামে অস্ত্র হাতে নিয়ে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এবারের যুদ্ধ জুড়ীতে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও জনগণের উন্নয়নের যুদ্ধ। এজন্যই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আশা করছি সর্বস্তরের জনগণ সে যুদ্ধে সামিল হবেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, বিশিষ্ট কলামিস্ট অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী, আ’লীগ নেতা মাসুক আহমদ, ডা. ইসমাইল হোসেন, উপজেলা জাপার সভাপতি রুবেল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান, খলিলুর রহমান, সাইফুল আলম, ইউপি মেম্বার আব্দুল্লাহ প্রমূখ।

বিবি/ ইএম

ট্যাগ :

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

জুড়ীতে মুক্তিযোদ্ধা মোঈদের উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা

প্রকাশিত : ০৪:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯