বাংলাদেশ আন্তঃ বিশ্ব বিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে সহ-সভাপতি পদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছে বিশ^বিদ্যালয়ের কর্মকর্তারা। রবিবার সকাল ১০ টায় মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের কার্যালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শনিবার শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে বাংলাদেশের সকল পাবলিক বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদকের ভোটের মাধ্যমে নির্বাচনে সহ-সভাপতি পদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু নির্বাচিত করেন। নির্বাচনে ঢাকা বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা ও বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্য আমিরুল ইসলাম সভাপতি এবং ইসলামী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা মীর মোরশেদুর রহমান সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বর্তমানে মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিবি/ ইএম





















