দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বলেছেন, দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রের সক্ষমতা আগের যেকোন সময়ের চেয়ে অনেক বেড়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় আশুলিয়া প্রেসক্লাবের ষষ্ঠ দ্বি-বার্ষিক নির্বাচনের প্রাক নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডাঃ এনামুর রহমান এমপি বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ সহ শিল্পাঞ্চলের যেকোন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আশুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা প্রশংসার দাবিদার।
প্রতিমন্ত্রী এসময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে যেকোন দুর্যোগ মোকাবেলায় সরকারকে সহযোগিতার আহ্বান জানান।
আশুলিয়া প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও চ্যানেল টুয়েন্টিফোর এর ষ্টাফ রিপোর্টার অপু ওহাবের সভাপতিত্বে আলোচনাসভা ও মতবিনিয় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু, আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়, সাবেক সভাপতি শহীদুল্লাহ মুন্সি প্রমূখ।
এসময় আশুলিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহাফুজুর রহমান নিপু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের ৬ষ্ঠ দ্বিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হাসান শাকিল, এএইচ মিলন, আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন খান, আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ, জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন প্রমূখসহ আশুলিয়া প্রেস ক্লাবের সকল সদস্য/সদ্যসাগণ।
পরে প্রতিমন্ত্রী আশুলিয়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় ক গ্রুপে প্রথম পুরষ্কার গ্রহণ করেন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার, দ্বিতীয় পুরষ্কার গ্রহণ করেন সাভার ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী ইসপা, তৃতীয় পুরষ্কার গ্রহণ করেন ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র কে এম পারভেজ। খ গ্রুপ থেকে ১ম পুরস্কার গ্রহণ করেন অর্কিড স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির ছাত্রী মাহি, ২য় পুরষ্কার গ্রহণ করেন পিকেএল ইন্টারন্যাশনাল স্কুলের ১ম শ্রেণির ছাত্রী তাবাস্সুম লামিয়া, ৩য় পুরষ্কার গ্রহণ করেছেন একই স্কুলের ১ম শ্রেণির ইশরাত জাহান মীম। এছাড়া ৪জনকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
বিবি/ ইএম





















