ভারতীয় ২ যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে পাকিস্তানের বিমানবাহিনী। এছাড়া একজন পাইলটকে আটক করা হয়েছে। তবে পাকিস্তানের এমন দাবি অস্বীকার করেছে ভারত। এমন খবর জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।
ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের হামলায় নয় পাইলটের ভুলে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় বলেন, বুধবার সকালে দু’টি ভারতীয় বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়ে। পাকিস্তানি সেনাদের গুলিতে দু’টি বিমানই ভূপাতিত হয়েছে। এর মধ্যে একটি বিমান পাকিস্তান শাসিত এলাকায় ভেঙে পড়ে এবং অন্যটি ভূপাতিত হয়েছে ভারত শাসিত এলাকায়। পাকিস্তানের মধ্যে ভেঙে পড়া ভারতীয় বিমানটির পাইলটকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।
আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের পাকিস্তানের এক সংবাদদাতাও নিশ্চিত করেছেন, পাকিস্তান সীমান্তের ভেতরে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
বিবি/রেআ























