০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

আগামী প্রেসিডেন্ট নির্বাচন লড়বেন না হিলারি

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে লড়াই না করার বিষয়টি নিশ্চিত করেছেন হিলারি নিজেই।

হিলারি বলেন, আমি কোথাও যাচ্ছি না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। কিন্তু আমার বিশ্বাসের পক্ষে কার্যক্রম চালিয়ে যাবো। কিন্তু রাজনীতিতে সক্রিয় থাকব।

এদিকে ট্রাম্প প্রশাসনের নানা সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে এই মুহূর্তে যা ঘটছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি আরও বলেন, ডেমোক্রেটদের পক্ষে যারা আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন চান, এমন বেশ কয়েকজন প্রার্থীদের সঙ্গে তিনি কথা বলেছেন।

এর আগে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ এক বন্ধু বলেছিলেন, হিলারি যদি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেটা হবে বিস্ময়কর। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন হিলারি।

হিলারি বলেন, আমি তা মনে করি না। তবে আমি নিউইয়র্কে থাকতে ভালোবাসি। আট বছর একজন সিনেটর হিসেবে আমাকে এই নগরীতে বাস করার ও রাজ্যের বাসিন্দাদের সঙ্গে কাজ করার সুযোগ দেয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

হিলারি আরও বলেন, বর্তমানে আমার দেশে যা হচ্ছে, তা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। হিলারি কয়েকজন ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে বৈঠক করেছেন। তারা দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন।

উল্লেখ্য, হিলারি ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।

সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল যে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে হিলারি এই ঘোষণার পর সেই সম্ভাবনা নাকচ হয়ে গেলো।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আগামী প্রেসিডেন্ট নির্বাচন লড়বেন না হিলারি

প্রকাশিত : ১০:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯