০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

খেলার মাঠের দাবিতে নড়াইলের অর্ধশত বছরের পুরোনো মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। গত ১২ মার্চ বেলা ১১টায় বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিন করে। ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগনের আয়োজনে বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহাজন বাজার প্রদক্ষিন করে মহাজন-বারইপাড়া সড়ক অবরোধ করে।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ^জিত সাহা, জেলা পরিষদের সদস্য হাদিউজ্জামান, মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন কুমার ঘোষ, শিক্ষক আরব আলী, জাহিদ হোসেন ফকির, শিক্ষার্থী অর্ঘ ঘোষ, জান্নাতুল ফেরদৌস ইতি প্রমূখ। এ সময় বিদ্যালয়ের ৮শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত সাহা জানান, ১৯৬৭ সালে ১ একর ৫৮শতক জমির উপর স্কুলটি প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন সময় প্রমত্তা নবগঙ্গা নদীর ভাঙ্গনের কবলে পড়ে। সর্বশেষ ২০০৩ সালে স্কুলটি সম্পূর্ণ নদী গর্ভে বিলীন হয়ে গেলে বর্তমান মহাজন-বারইপাড়া সড়কে ৫২শতক জায়গার ওপর স্কুলটি গড়ে ওঠে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন। বিদ্যালয়ের সংলগ্ন শ্রী মনোজ কুমার নামে এক ব্যক্তির প্রায় এক একর জমি আছে। জমির মালিককে ন্যায্য মূল্য দিয়ে কিনতে চাইলে তিনি এ জমি বিদ্যালয়ের কাছে বিক্রি করতে রাজী না হওয়ায় বিদ্যালয়ের জন্য খেলার মাঠ তৈরীতে বিঘ্ন হচ্ছে। আমরা আশা করি জমির মালিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা, দেশ এবং দশের চিন্তা করে বিদ্যালয়ের কাছে বিক্রি করবেন।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত : ১২:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯