০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বুড়িচংয়ে হঠাৎ বৃষ্টি ও বাতাসে নির্বাচনী পোস্টার ব্যানার বিনষ্ট

বহুল প্রত্যাশিত দিনটি ৩১ শে মার্চ। কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার ধার্যকৃত ভোট গ্রহনের বাকী আর মাত্র ১৩ দিন। আর এইদিনটিকে সামনে রেখে বুড়িচং উপজেলা জমেউঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা।পুরো উপজেলায় পোষ্টার ব্যানার আর ফেস্টুনে ঝলমল করছিলো গত কয়েক দিন থেকে। হঠাৎ করে বৈরি আবহাওয়া গুরি গুরি বৃষ্টি ও বাতাসে সদর সহ বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের রশি দিয়ে টানানো সব পোষ্টার, ব্যানার ও ফেস্টুন ছিড়ে মাটিতে লুটোপটি খেলছে। অনাকঙ্খিত বৃষ্টি ও বাতাসের কারণে প্রার্থীদের পোষ্টার ব্যানার ফেস্টুন ছিড়ে যায়।

সোমবার (১৮ মার্চ) সরেজমিনে ঘুরে দেখা যায়,কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার এলাকায় ও বিভিন্ন স্থানে রশি দিয়ে টানানো নির্বাচনীপোষ্টারের কোনটা সবটুকু আবার কোনটার আংশিক ছিড়ে মাটিতে পড়ে আছে। এছাড়া বিভিন্ন সড়ক, ওলিগলি, মার্কেটে রশি দিয়ে টানানো পোষ্টার নেই শুধু ঝুলে আছে রশি।প্রার্থীদের সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, ১৭ মার্চ সোমবার গভীর রাতে হঠাৎ দমকা হাওয়া এসে এই এলাকার কোন পোষ্টার ঝোলানো নেই সব মাটিতে লুটোপটি খাচ্ছে। বিভিন্ন এলাকায় শুধু রশি ঝুলছে। মনে হচ্ছে যে হঠাৎ ঝরে সব লন্ডভন্ড করে দিয়েছে। এত করে প্রার্থীদের ব্যাপক আর্থিক ক্ষতি হলো। কারন এক একটি পোস্টার ছাপাতে তাদের প্রায় ২.২০ টাকা খরচ হয়েছে।

এই উপজেলায় চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান সহ মোট প্রার্থী ১১জন।তারা হলেন চেয়ারম্যান প্রার্থী এ্যডভোকেট হাশেম খান, আখলাক হায়দার।ভাইস চেয়ারম্যান মতিউর রহমান রুমেল খান, মতিউর রহমান আলী,প্রভাষক ইকবাল হোসেন, মো:জসিম,আলমগীর হোসেন, গোলাম ফারুক। মহিলা ভাইস চেয়ারম্যান নাদেরা পারভীন, পান্না আক্তার সালমা আক্তার। অনেক প্রার্থীদের সা থে কথা বলে জানা যায় প্রায় অর্ধলক্ষাধিক পোষ্টার ব্যানার ফেস্টুন ক্ষতি হয়েছে।
এই ব্যাপারে তাদের মতামত অভিন্ন। প্রার্থীদের দাবি এ ব্যাপারে কারো হাত নেই। তবে অনেক বড় ক্ষতি হয়েছে। আবার নতুন করে সব এলাকায় পোষ্টার ঝোলাতে হবে।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বুড়িচংয়ে হঠাৎ বৃষ্টি ও বাতাসে নির্বাচনী পোস্টার ব্যানার বিনষ্ট

প্রকাশিত : ১০:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯