০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

কক্সবাজার ও নরসিংদী সদর উপজেলায় ভোট ৩১ মার্চ

কক্সবাজার সদর ও নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট আগামি ৩১ মার্চ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

আসাদুজ্জামান বলেন, ‘কক্সবাজার সদর উপজেলা ও নরসিংদী সদর উপজেলায় ভোট ২৪ মার্চ হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে চতুর্থ ধাপে ৩১ মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।’

কক্সবাজার সদর ও নরসিংদী সদর উপজেলা নির্বাচনে ইভিএমে ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে তৃতীয় ধাপে ১২৭ উপজেলার ভোট হওয়ার কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতা ও আদালতের স্থগিতাদেশের কারণে এ সংখ্যা চূড়ান্তভাবে আরও কমে আসবে।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, বৃহস্পতিবার আদালতের আদেশে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার তিনটি পদের ভোট স্থগিত করা হয়েছে। ২৪ মার্চ তৃতীয় ধাপে এ ভোট হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে জেলার সদর উপজেলা ও কুতুবদিয়া ছাড়া পেকুয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফের ভোট হবে রোববার।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কক্সবাজার ও নরসিংদী সদর উপজেলায় ভোট ৩১ মার্চ

প্রকাশিত : ০৩:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯