মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপকে জমকালো আয়োজনে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজ মাঠে উক্ত সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসর প্রাপ্ত লেঃ কর্ণেল বজলুল করিম সেলিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী ও স্বাধীনতা পদক প্রাপ্ত অধ্যাপক আসাদুজ্জামান।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সাহেবরামপুর এলাকার ইউপি চেয়ারম্যান কামরুল আহসান সেলিম ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল মোল্লা।
শেষে জমকালো আয়োজনে স্থানীয় ও অতিথি শিল্পিদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়।





















