১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সেনা ও জরুরি সাহায্য পাঠাল রাশিয়া

রাশিয়ার বিমানবাহিনীর দুটি উড়োজাহাজ ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছেছে। ভেনিজুয়েলার জনগণের জন্য ৩৫ হাজার টন জরুরি সাহায্য ছাড়াও একজন কমান্ডারের নেতৃত্বে ১০০ সেনা পাঠিয়েছে রাশিয়া।

জানা গেছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির পদস্থ সামরিক কর্মকর্তারা রাশিয়ার ত্রাণবহরকে স্বাগত জানিয়েছেন। তবে এই ত্রাণবহরে কী কী পণ্য রয়েছে কিংবা এই বহরে কেন সেনাসদস্য পাঠানো হয়েছে সে সম্পর্কে ভেনিজুয়েলার গণমাধ্যম কিছু জানায়নি।

এর আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে রাশিয়া। একইসাথে দেশটিতে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেয় রাশিয়া।

সম্প্রতি ভেনিজুয়েলার বিরোধদলীয় নেতা হুয়ান গুয়াইদো দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কোনো পৃষ্ঠপোষক নেই। তার ওই বক্তব্যের পর রাশিয়া ভেনেজুয়েলায় সেনাসদস্যসহ দুটি উড়োজাহাজ পাঠালো।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সেনা ও জরুরি সাহায্য পাঠাল রাশিয়া

প্রকাশিত : ০১:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯