০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আজীবন অভিনয় জগতে থাকতে চান পাবনার-যুবরাজ

সারাটি জীবন অভিনয় করে যেতে চান পাবনা জেলার গর্ব উজ্জল নক্ষত্র নাট্য প্রেমীদের প্রাণপ্রিয় অভিনেতা গোলাম ফারুক যুবরাজ।

শুরুটা হয়েছিল বিখ্যাত জনপ্রিয় নাট্যাভিনেতা জাহিদ হাসান সাহেবের “তরুণ সম্প্রদায়” থিয়েটার থেকে ২০০১ ইং সালের ১৬ ডিসেম্বর প্রখ্যাত কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের “জমিদার দর্পণ” মঞ্চ নাটকের মধ্য দিয়ে।

নাটকটি নির্দেশনা দিয়েছিলেন যুবরাজ এর অভিনয়ের গুরু আসাদ উদ্দীন পবলু বর্তমানে তিনি সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ এবং পরিচালক “তরুণ সম্প্রদায়” থিয়েটারের। এই মঞ্চ নাটকে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান যুবরাজের বাস্তব অভিনয় দেখে বাংলাদেশের ১ম মেগা সিরিয়াল “লাল, নীল, বেগুনী” নামের দীর্ঘ ধারাবাহিকে একটি ভাল চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন।

নাটকটি পরিচালনা করেছিলেন জাহিদ হাসান এবং চিত্রগ্রহণ করেছিলেন বিশিষ্ট চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু। নাটকটি এটিএন বাংলাতে প্রচার হয়েছিল। যুবরাজের কো আর্টিস্ট ছিলেন রাইসুল ইসালাম আসাদ, এবং তমালিকা কর্মকার। তবে যুবরাজ জীবনের প্রথম লাইট, ক্যামেরা এ্যাকশন কথাটি শোনেন ২০০৫ ইং সালের বিটিভির ঈদুল ফিতরের নাটক “লাইন নং তিন” নাটকের মাধ্যমে। রচনা এবং পরিচালনা কাফি বীর এবং চিত্রগ্রহণ করেছিলেন আনোয়ার হোসেন বুলু। নাটকটিতে যুবরাজ এর কো আর্টিস্ট ছিলেন আরেক জনপ্রিয় জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার প্রাপ্ত অভিনেতা ফজলুরর রহমান বাবু।

২০০৫ ইং সাল থেকে টিভি এবং চলচ্চিত্র জগতে পা রাখার পর থেকে “পানি বাবা” এবং “ভন্ড বাবা” খ্যাত দর্শকপ্রিয় হন অভিনেতা যুবরাজ। বর্তমানে তাঁর চারটি চ্যানেলে ধারবাহিক নাটক প্রচারিত হচ্ছে নিয়মিত। এ এযাবতকাল ১১১ টি নাটক, ৪টি চলচ্চিত্র, ২ টি বিজ্ঞাপন এবং ১ টি ব্রা ক অফিসের ডকুমেন্টারিতে অভিনয় করেছেন তিনি। গত ২২ ফেব্রুয়ারী ২০১৯ ইং যুবরাজ অভিনীত “অন্ধকার জগত” ছবিটি মুক্তি পেয়েছে।

জানা গেছে ৬০ টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে গোলাম ফারুক যুবরাজ অভিনীত ছবি “অন্ধকার জগত”। এমন কি তার নিজ এলাকা মাতুলালয় পাবনা রুপকথা সিনেমা হলেও চলছে তার অভিনীত এ ছবিটি। ছবিটির কাহিনীকার কমল সরকার, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকনের পরিচালনায় মাহবুবা শাহরীনের প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ডিএ তায়েব ও মাহিয়া মাহি। যুবরাজ জাতীয় চলচ্চিত্র নির্মাতা এবং জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে খুব শীঘ্রই অভিনয় শুরু করবেন। এ মাসের শেষেই যুবরাজ শেখ নাজমুল হুদা ইমনেট ১০৪ পর্বের একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করবেন। এছাড়াও তিনি পরিচালক মোবারক হোসেন রুমির নতুন একটি খন্ড নাটকে সামনের সপ্তাহেই শুটিং করবেন। যুবরাজ যেন আমৃত্যু অভিনয় করে যেতে পারেন সেই দো’আ চেয়েছেন সকলের কাছে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আজীবন অভিনয় জগতে থাকতে চান পাবনার-যুবরাজ

প্রকাশিত : ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯