মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের পারিচালনায় দক্ষিণ সুরমায় হুমায়ুন রশীদ চত্বরে অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে অভিযান করা হয়।
হুমায়ুন রশীদ চত্বর থেকে চন্ডিপুলের আব্দুস সামাদ আজাদ চত্বর পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাক ও ট্রাক স্ট্যান্ডে অবৈধভাবে গড়ে ওঠা দোকানকোটা উচ্ছেদ করা হয়। হুশিয়ারি দিয়ে মেয়র আরিফ বলেন আর এসব জায়গায় ট্রাক রাখা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীতে জনদুর্ভোগ ও যানজটের অন্যতম কারণ হলে এসব অবৈধভাবে গড়ে ওঠা ট্রাক স্ট্যান্ডগুলো। যানজট নিরসনে অবৈধ ট্রাক স্ট্যান্ড গুলোকে কোনভাবে ছাড় দেওয়া হবে না। কোটি টাকা ব্যয়ে ট্রাক টার্মিনাল করে দেওয়া হয়েছে, রাস্তার পাশে এভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখার জন্য নয়। নগরীতে সকল অবৈধ ট্রাক স্ট্যান্ড গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করে নিদিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে। অভিযানকালে সিসিকের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদসহ পদস্থ কর্মকর্তা।
বিবি/ ইএম





















