০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

আজ ১০০ ভারতীয় জেলেকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানে আটক থাকা ভারতীয় বন্দিদের মধ্যে ৩৬০ জনকে মুক্তি দেবে দেশটি। আরব সাগরে পাকিস্তানের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় এসব ব্যক্তিদের বন্দি করেছিল পাকিস্তানি কর্তৃপক্ষ।

রবিবার পাকিস্তানের কারা কর্মকর্তা মুনির আহমেদ বলেছেন, ১০০ জন বন্দিকে পুলিশি প্রহরায় ট্রেনে করে পূর্বাঞ্চলীয় শহর লাহোরে নিয়ে যাওয়া হবে। পরে সোমবার (৮ এপ্রিল) ওয়াগাহ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে এসব বন্দিদের হস্তান্তর করা হবে।

নিজেদের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগ তুলে ভারত ও পাকিস্তানের কোস্টগার্ড উভয় দেশের নাগরিকদের প্রায় ক্ষেত্রেই বন্দি করে। এমন ক্ষেত্রে যদি উভয় দেশের মধ্যে সম্পর্ক ভালো হয় বা স্বদিচ্ছা জাগে তাহলে এসব বন্দিরা মুক্তি পায়। না হলে তাদের কারাগারে ধুঁকতে হয়।

আটক বাকি জেলেদের এ মাসেই মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবি/জেজে

ট্যাগ :

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আজ ১০০ ভারতীয় জেলেকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

প্রকাশিত : ১১:০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯