০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আহমেদ ইমতিয়াজ বুলবুলের সম্মাণে রিজভী ওয়াহিদ

বছরের শুরুতে গত ২২ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গীতিকার সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুর মাত্র তিনদিন আগে শিল্পী রিজভী ওয়াহিদের সঙ্গে পরিকল্পনা করেছিলেন জানুয়ারির শেষ দিকে সদস্যসমাপ্ত অ্যালবামটি রিলিজ করবেন। কিন্তু সেই রিলিজ আর দেখে যাওয়া হয়নি তাঁর। শোকের আবহ থাকার কারনে রিজভী ওয়াহিদও পরিকল্পনা থেকে সরে আসেন।

অবশেষে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতে রিজভী ওয়াহিদের গান মুক্তি পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান আরডব্লিউ এন্টারটেইনমেন্টের ব্যানারে। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীতে রিজভী ওয়াহিদের এই অ্যালবামে গান রয়েছে মোট ৫ টি। এর মধ্যে ৩ টি গানের কথা ও সব ক’টি গানের সুর ও সঙ্গীত আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

বাকী দুটি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গাজী তানভীর আহমেদ। সব ক’টি গানের মিক্স ও মাস্টারিং করেছেন রেজওয়ান সাজ্জাদ। এই অ্যালবামে দুটি গানে রিজভী ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শুভমিতা। এর মধ্যে ‘ঘুড়ি’ গানটি পহেলা বৈশাখ উপলক্ষ্যে ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে । গাজী তানভীর আহমেদের কথা ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া।

গানের দৃশ্যায়নে দেখা যাবে ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টিকে। বাকী গানগুলোও খুব শিগগিরই ভিডিও আকারে মুক্তি পাবে। আর পুরো অ্যালবামটি আহমেদ ইমতিয়াজ বুলবুলকেই উৎসর্গ করেছেন রিজভী ওয়াহিদ।

রিজভী ওয়াহিদ বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের গান আমার অনেক ভালো লাগে। তাঁর সুরে গাওয়ার স্বপ্ন ছিল পূরণ হয়েছে। তার সঙ্গে প্ল্যান করে প্রায় শতভাগ অ্যাকুস্টিক ব্যবহার করে এই গানগুলোর সংগীত করা হয়েছে। রেকর্ডিংও হয়েছে ভারতে। কিš‘ গানগুলো আলোর মুখ দেখার আগেই স্যার আমাদের ছেড়ে চলে গেলেন। খুব খারাপ লাগছে।’

শুভমিতার সঙ্গে গান প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন ‘শুভমিতাদির সঙ্গে আমার গাওয়া ‘চোখেরই পলকে’ এবং ‘যদি তুমি’ গান দুটি শ্রেতারা দার“ণভাবে গ্রহণ করেন। সেই ভাবনা থেকেই শুভমিতার সঙ্গে আবার কাজ করা।’

শুভমিতা বলেন, রিজভী ওয়াহিদ ভাইয়ের সঙ্গে গাওয়া আগের দুটি গানই শ্রোতারা গ্রহণ করেছেন। এবারের গান দুটি আমার কাছে আরও স্পেশাল। কারণ এবার গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তাঁর সুরে গাইতে পারার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। গানের কথাগুলোও চমৎকার।’

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আহমেদ ইমতিয়াজ বুলবুলের সম্মাণে রিজভী ওয়াহিদ

প্রকাশিত : ১২:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯