১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

খনিতে ভূমিধসে ৫৪ শ্রমিক নিহত

  • আন্তর্জাতিক
  • প্রকাশিত : ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • 115

একটি জেড খনিতে ভূমিধসে চাপা পড়ে অন্তত ৫৪ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে মিয়ানমারের উত্তরাঞ্চলে।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে দেশটির কাচিন রাজ্যে এ ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের সময় শ্রমিকেরা ঘুমিয়ে ছিলেন।

দেশটির পুলিশ জানিয়েছে, বড় ধরনের এই ভূমিধসে একটি ‘কাদার হ্রদ’ তৈরি হয়েছে। মাটির নিচে শ্রমিকদের বাসস্থানসহ প্রায় ৪০টির মতো গাড়ি চাপা পড়েছে।.

কাদায় চাপা পড়ার কারণে কারোরই জীবিত থাকার সম্ভাবনা নেই বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় আইনপ্রণেতা তিন সোয়ে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। কাদায় চাপা পড়ার কারণে মরদেহ উদ্ধার করা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি।

ভূমিধসে শুয়ি নগর কোয়ে কুং এবং মিয়ানমার থুরা জেম কোম্পানির জানমালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়।

উদ্ধার কাজ অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রতি বছরই মিয়ানমারের জেড খনিগুলোতে ভূমিধসের বহু লেঅকের প্রাণহানি ঘটে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

খনিতে ভূমিধসে ৫৪ শ্রমিক নিহত

প্রকাশিত : ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯