০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

টস জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ের সিদ্ধান্ত

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজকে নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার (৭ মে) ডাবলিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়ানরা জিতেছে ১৯৬ রানের বিশাল ব্যবধানে। আছে ওপেনিং জুটিতে শাই হোপ-জন ক্যাম্পবেলের বিশ্বরেকর্ড। তাদের হাত ধরে ক্রিকেট বিশ্ব প্রথমবারের মতো দেখেছে ওয়ানডেতে দুই ওপেনারের দেড়শ ছোঁয়া ইনিংস। তাদের জুটি ছিল রেকর্ড গড়া ৩৬৫ রানের।

এদিকে, আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮৮ রানের ব্যবধানে। কাজেই বলার অপেক্ষাই থাকছে না, মূল লড়াইয়ে আরো সতর্ক ও আটঘাট বেধেই মাশরাফিদের নামতে হচ্ছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

বিবি/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

টস জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ের সিদ্ধান্ত

প্রকাশিত : ০৩:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯