মাধবদী থানার,পাইকারচর ইউনিয়নের ভঙ্গারচর গ্রামের দারুস সুন্নাহ্ একাডেমিতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে উপবৃত্তি প্রদান আলহাজ্জ মাসউদুর রহমান,অবঃ চেয়ারম্যান পি,ডি,বি।(অর্থ দাতা)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আলহাজ্জ নাসির উদ্দিন,সাবেক ব্যাংকার, মুক্তিযোদ্ধা, সিনেট সদস্য ঢা,বি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আলহাজ্জ, লষ্কর আলি মক্তিযোদ্ধা ও অবঃ ম্যানেজার সোনালি ব্যাংক ।
আরো উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন, প্রধান শিক্ষক, চরভাসানিয়া দাঃ মাঃ। দেলোয়ার হোসেন,মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দশ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। বক্তারা ছাত্র-ছাত্রীদের কে সুশিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
ছাত্র-ছাত্রীরা,আয়োজকদের ধন্যবাদ জানান এবং দেশ ও জাতির স্বপ্ন পূরণে তারা অঙ্গীকার করেন।
বিবি/ ইএম





















